Featured

Type Here to Get Search Results !

লাকসামে এনসিপি'র পথসভা ও যোগদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র পথসভা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) বিকেলে উপজেলার এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এনসিপি লাকসাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভা ও যোগদান অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এনসিপি লাকসাম উপজেলা প্রধান সমন্বয়কারী আল-মাহমুদ (ফজলে রাব্বি)'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তি আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনে এনসিপি'র মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।
অনুষ্ঠানে জাহিদুল হক, তারেক রহমান, ইয়াছিন মিয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, ডা. হিমেল, ফারুক রাফি, এমদাদ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মাহিন ফারাজির নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জাতীয় নাগরিক পার্টি লাকসাম উপজেলা সদস্য সচিব এবং নরপাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় ছাত্রশক্তি লাকসাম উপজেলা দায়িত্বশীল মেজবাহ উদ্দিন সিয়াম। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার