‘‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষৎ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়।
লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার সভাপতিত্বে সভায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ সাজ্জাদুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কানুনগো মাহবুবুর রহমান, সার্ভেয়ার সনিহা জাহান, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবু তাহেরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
ভূমি অফিস সূত্রে জানা যায়, লাকসাম পৌরশহরে এসিল্যান্ড অফিসে ভূমিমেলা হিসাবে বেলুন সজ্জিত বাহিরের রুমে ফতা কেটে শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। আগামীকাল বুধবার (২০ মে) ভূমি কর গনশুনানী অনুষ্ঠিত হবে। এসময় বক্তারা ভূমি সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমি কর বা ভূমি সংক্রান্ত অ্যাপস ব্যবহারের জন্য জনসাধারণকে অনুরোধ জানান। অনুষ্ঠানে লাইভ টিভির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখেন।







.jpg)


