মঙ্গলবার (১৯ মে) মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক আজকের জীবন সম্পাদক মোঃ শফিকুর রহমান।
মাওলানা মোঃ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মুনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম মজুমদার, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে ৩০ জন কৃতী ছাত্রীকে আজকের জীবনের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কারসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীগণ উপস্থিত ছিলেন।







.jpg)


