Featured

Type Here to Get Search Results !

রাতের আঁধারে ভরাটকৃত শতবর্ষী পুকুরের মাটি নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌর শহরে রাতের আঁধারে প্রভাবশালীদের ভরাটকৃত শতবর্ষী জোড় পুকুরের মাটি নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে প্রকাশ্য নিলামে ২ লাখ ৭৪ হাজার টাকায় ওই পুকুরের মাটি বিক্রি করে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, উপজেলা নির্বাহী রোববার অফিসার নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভরাটকৃত ৪ লাখ ১৪ হাজার ৩৬০ বর্গফুট বালু মাটি প্রকাশ্য নিলামে বিক্রির আদেশ করেন। সে মতে আজ প্রকাশ্য নিলামে চারজন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা মিজানুর রহমানের নিকট ২ লাখ ৭৪ হাজার টাকায় মাটি বিক্রি করা হয়েছে। নিলামের মূল্য পরিশোধ শেষে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে পুকুরের মাটি উত্তোলন করা হবে।

নিলামকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলীসহ একদল পুলিশ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত  ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, লাকসাম -শ্রীয়াং রোডের পশ্চিমগাও জোড়পুকুরের পূর্ব পাশের শতবর্ষী বিশাল পুকুরটি রাতের আঁধারে ভরাট করে ফেলে একটি প্রভাবশালী চক্র। রোববার (১০ মে) সন্ধ্যায় খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সত্যতা পান। অভিযানকালে ভরাটকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ভরাটকৃত পুকুরের কয়েক লাখ টাকার বালু-মাটি নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, ডোবা-নালা, খাল জলাশয় ভরাটের বিষয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার