লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল রঙের হাফপ্যান্ট, লাল-সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের কাপড়ের জুতা।
ওসি মো. জসিম উদ্দিন খোন্দকার জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
ওসি বলেন, পিবিআই সদস্যরা এসে আঙুলের ছাপ সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।







.jpg)


