
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে তাছলিমা আক্তার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরাকালে মঙ্গলবার সকাল সোয়া ৭টায় লাকসামের খিলা মধ্য বাজারে যাত্রীবাহী হিমাচল বাস চাপায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাছলিমা আক্তার তাঁর অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে লাকসাম থেকে সিএনজিযোগে খিলা মধ্য বাজারে নামেন। সেখান থেকে বাপের বাড়ি ফেনুয়া যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়াকালে দ্রুতগতির একটি ‘হিমাচল’ বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।






.jpg)


