Featured

Type Here to Get Search Results !

লাকসামে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশু আহত

নিজস্ব প্রতিবেদক: লাকসামে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশু আহত হয়েছে। লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ি চারআনি পাড়ায় এ ঘটনা ঘটে। আহত শিশু চারটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একটি পাগলা কুকুর একে একে চার শিশুকে কামড়ে আহত করে। এদের মধ্যে দু’টি শিশু গুরুতর আহত হয়। পরে স্বজনরা শিশুদেরকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকেই জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তাররা জানান, চারটি শিশুকে ভ্যাকসিন দেয়া হয়েছে। দুজনের অবস্থা আশংকাজনক। প্রত্যেককে ৫টি করে ভ্যাকসিন দিতে হবে।

আহত শিশুদের মধ্যে রয়েছে, পশ্চিমগাঁও বাগবাড়ি চারআনিপাড়ার মানিক মিয়ার ছেলে মুসকান ইসলাম (৪), জাহাঙ্গীর আলমের ছেলে তামীম (৬), মোঃ সেলিমের ছেলে সাহেদ (১৫) ও আবদুল কাদেরের মেয়ে সায়মা (৬)। 

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, হাসপাতালে আনার পরপরই শিশুদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রত্যেকেকে ৫টি করে ভ্যাকসিন দেয়া হবে। দু’টি শিশু বেশি আহত হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। 

এ সময় কুকুর থেকে সাবধানতা অবলম্বনের জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার