সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন।
জিপিএ-৫ পাওয়া ৯ হাজার ৮১৪ জনের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন ছেলে এবং ৫ হাজার ৮৪৮ জন মেয়ে। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লাসহ ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







.jpg)


