সংবাদ বিজ্ঞপ্তি: স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে লাকসাম আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মুহাম্মাদ সালাহুদ্দীন শিহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, স্বাধীনতার পর থেকে সব সময়ই এদেশে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে রাখার এক চক্রান্ত চালানো হয়েছে। ২৪-এর গণঅভ্যুথ্যান পরবর্তি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি একটি মহল ইসলামপন্থীদের অবদানকে মাইনাস করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার অর্ধশত বছরে এখনো এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেনি। এদেশে বার বার ক্ষমতার মাধ্যমে মনিবের পালা বদল হয়েছে। কিন্তু জনগণ গোলামের জিঞ্জিরেই আবদ্ধ হয়ে আছে। তাই শুধু নেতার পরিবর্তন না করে রাষ্ট্রীয় পর্যায়ে নীতির পরিবর্তন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ জিল্লুর রহমান, আবু জাফর সালেহ, মুহাম্মাদ শাহাদাত হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।







.jpg)


