নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার ৪৪০ কৃষক পেলেন বিনামূল্যের সবজি বীজ ও সার।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পূণর্বাসন কর্মসূচিতে উপজেলার ৯০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসার বীজ ও রাসায়নিক সার, ৬০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষাবাদের জন্য ৭ প্রকারের বীজ, রবি মৌসুমে মাঠে চাষাদের জন্য সরিষা, গম, সূর্যমুখী বীজ ও ২৯০ জন কৃষককে এক বিঘা জমির জন্য মসুর ডাল বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
সোমবার (২০ অক্টোবর) ২০২৫-২৬ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুনর্বাসন কর্মসূচির সভাপতি নার্গিস সুলতানা। উপজেলা কৃষি অফিসার ও উপজেলা পুনর্বাসন কার্যক্রমের সদস্য সচিব মোঃ আল-আমিন সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন আরাফাত, এসএপিপিও আলী আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা সর্বদা কৃষকদের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেন। এ সময় তিনি খাদ্য নিরাপত্তায় অবদান রাখার জন্য কৃষকদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আল-আমিন বীজ গজানো ও চাষাবাদের কলাকৌশল বর্ণনা করেন এবং টপ সয়েল সংরক্ষণ বিষয়ে কৃষকদের পরামর্শ দেন।







.jpg)


