সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুহাম্মদ আবদুল মুবিন।
মাদ্রাসার অধ্যক্ষ নাসিমা আক্তার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, বিদ্যুৎসাহী সদস্য মোঃ আবুল হাশেম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম, অভিভাবক সদস্য ফরিদা ইয়াসমিন।
সহকারী শিক্ষক কামরুন্নাহার ফাতেমা ও রবিউল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে ২০২৬ সালে দাখিলে এ প্লাস ও এ গ্রেড, ২০২৫ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ও ২০২৫ সালে সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


